কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদনকারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥
নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করনে ঝিনাইদহ কালীগঞ্জের কৃষকদের মাঝে কৃষি উপকরন সামগ্রী বিতরন করেছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলার আগমুন্দিয়া সিএসএল অফিসে কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির।

বিকশিত বাংলাদেশের আনোয়ারুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একেএম মাহতাব উদ্দিন,এস এম শাহীন হোসেন,রায়ানুজ্জামান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১২ জন কৃষক-কৃষাণীর মাঝে জন প্রতি নগদ ৩ হাজার ৩ শ টাকা, ফেরেমন ট্রাপ, ফসল রাখার জন্য মাদুর, প্লাস্টিকের র‌্যাক বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।