কালীগঞ্জে চলছে শিক্ষকদের স্কুল ফাঁকির মহোৎসব পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করলেন ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ বিভিন্ন বিদ্যালয়ে চলছে শিক্ষকদের স্কুল ফাঁকির মহোৎসব। মঙ্গলবার উপজেলার রায়গ্রাম বানীকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়, বিএসবি সম্মিলনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় ও বেথুলী মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে করে এ চিত্র দেখতে পেয়েছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান।

পরিদর্শনের সময় রায়গ্রাম বানিকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, সিনিয়র শিক্ষক কামরুন নাহার, সহকারী শিক্ষক অপর্না রানী ও সহকারী শিক্ষক নওশের আলীকে বিদ্যালয়ে অনুপস্থিত পান।

এছাড়া একই দিন বেথুলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করে সেখানে প্রধান শিক্ষক রেজাউল ইসলামকে অন্্্্্পুস্থিত দেখতে পান। এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বেথুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম নিয়মিত ষ্কুলে উপস্থিত থাকেন না। যার কারনে স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও কম থাকে। মঙ্গলবার ১০ম শ্রেণীর ৩২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুলে উপস্থিত ছিলো মাত্র ১১ জন। তাছাড়া বিদ্যালয় অপরিস্কার-অপরিচ্ছন্ন এবং কক্ষের মধ্যে ইট,বালি, খোয়া রেখে পরিবেশ নোংরা করে রাখায় অসন্তোষ প্রকাশ করেন সেগুলি দ্রুত সরিয়ে নেবার নির্দেশ দেন ইউএনও। তিনি আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যালয়ে ডিজিটাল অ্যাটেনডেন্স করার পরামর্শও প্রদান করেন।

প্রধান শিক্ষক প্রায়ই অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ বলেন, হেড স্যারের ১৮/২০ রকমের রোগ। তিনি কিছুদিন আগে এ্যাকসিডেন্ট করে পড়ে ছিলেন। তাছাড়া তিনি কখনো ঢাকায় আবার কখনো খুলনায় থাকেন।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান বলেন, আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করে অনেক শিক্ষককে স্কুলে পাওয়া যায়নি। ছুটি না নিয়ে যে সকল শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই দিন দুপুরে উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে কালীগঞ্জ-চাপরাইল রোডের দু’পাশের জঙ্গল পরিস্কার কাজের উদ্বোধন করেন। সে সময় নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।