দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন নিয়ে মোট ৪৩ চিকিৎসকের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন নিয়ে মোট ৪৩ চিকিৎসকের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরে তিন জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য জানান।

তিনজনের মধ্যে বুধবার (১৭ জুন) সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান রাজধানী উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

একই সময়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি আব্দুল আহাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল হকের মৃত্যু হয়।

এফডিএসআরের তথ্যমতে, করোনার প্রাদুর্ভাবের পর থেকে দেশে এ পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন চিকিৎসক।

আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩০৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪০০৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।