বেনা‌পোলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনা‌পোল সীমা‌ন্ত থে‌কে প্রতারনা মামলায় গোলাম মোস্তফা (৫০) না‌মে এক পলাতক আসামীকে গ্রেফতার ক‌রে‌ছে বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ।

শ‌নিবার (২৯ সে‌প্টেম্বর) রাত ৮ টার সময় বেনা‌পোল পৌর এলাকার তালশা‌রি মোড় থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়। আটক‌ মোস্তফা বেনা‌পোল সীমা‌ন্তের তালশা‌রি গ্রা‌মের আদম আলীর ছে‌লে।

পু‌লিশ জানায়, প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ফি‌রে অবস্থান কর‌ছে, এমন খব‌রের ভি‌ত্তি‌তে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে মোস্তফাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্টথানার  এ‌সআই মফিজুর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মোস্তফা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে সে গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মোস্তফাকে র‌বিবার দুপু‌রে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।