শার্শার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছে

শার্শার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছে

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নভেল করোনা ভাইরাস শার্শার সাবেক চেয়ারম্যানের ছেলে অবসরপ্রাপ্ত এএসপি জিল্লুর রহমানের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। নভেল করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অবসরপ্রাপ্ত এএসপি জিল্লুর রহমান শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আবু ছালে মোহাম্মদ মোমিন উদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিক হিসাবে নিউইয়র্কে বসবাসরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।