মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় শুক্রবার সকালে নজিপুর বাসষ্ট্যান্ডে হায়দার গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ৫শত কম্বল বিতরণ করা হয়েছে। হায়দার গ্রুপের চেয়ারম্যান মো. হায়দার আলী উপস্থিত থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার মটরস এর এজিএম মো. মাহমুদুল হাসান, হায়দার গ্রুপের এজিএম মো. গোলাম কিবরিয়া প্রমুখ ।
পত্নীতলায় হায়দার গ্রুপের কম্বল বিতরণ
এ বিভাগের আরো সংবাদ





