× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

কপোতাক্ষ নদের পানি দূষণে উপকূলবাসীর দূর্ভোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ মহাকবি মাইকেল মধুসুদন দত্তের স্মৃতি বিজড়িত বহুল প্রত্যাশিত পূনঃখনন কৃত কপোতাক্ষ নদের পানি দূষণে তীরবর্তী লাখ লাখ মানুষ প্রতিনিয়ত চরম দূভোর্গের স্বীকার হচ্ছেন।

নদী বক্ষে পাটকেলঘাটার প্রায় সকল ক্লিনিকের বর্জ্য সহ মরা গরু, কুকুর, বিড়াল এমনকি পোল্ট্রির পচা ডিম, মরা মুরগীর বাচ্চা ও আবর্জনা ফেলা হচ্ছে। যার ফলে কপোতাক্ষ তীরবর্তী হাজার হাজার মানুষ দূষিত পানি ব্যবহার করে বিভিন্ন পানিবাহিত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, পাটকেলঘাটা সহ কপোতাক্ষ তীরবর্তী এলাকার লাখ লাখ মানুষ তীব্র পানির অভাবে কপোতাক্ষের পানিতে গোসল, খাওয়া দাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে আসছেন। যা তীরবর্তী বসবাসরত মানুষের দূর্ভোগ লাঘবে আর কোনো বিকল্প নেই। অথচ এক ধরনের স্বার্থান্বেষী মহল রাতের আধারে কপোতাক্ষের বক্ষে মরা পশু থেকে শুরু করে ময়লা আবর্জনা বস্তা এবং ড্রাম ভর্তি করে তা ভ্যান গাড়িতে এনে কপোতাক্ষ নদের বক্ষে ফেলছে প্রতিনিয়ত।

এমনকি পাটকেলঘাটার প্রায় সব ক্লিনিকগুলোর ময়লা বর্জ্য, সিরিঞ্জ, রক্তমাখা গজ, ব্যান্ডেজ ফেলা হচ্ছে অহরহ। আর এগুলো ফেলার অন্যতম স্থান হিসেবে পাটকেলঘাটা বড় ব্রীজের উপর হতে নদের পানিতে কৌশলে ফেলা হচ্ছে। যে যেভাবে পারছে নদের পানিতে এসব বর্জ্য ফেলছে, এ যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে তীরবর্তী বসবাসরত ভূক্তভোগী মানুষ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..