কক্সবাজারের বন্যার পানির স্রোতে রাস্তা পারাপারের সময় যুবক নিখোঁজ

মিঠুন আচার্য্য ,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি ঢল ও বন্যার পানির স্রোতে পড়ে রাস্তা পারাপারের সময় মোহাম্মদ রাজু (২৬) নামের ১ যুবক নিখোঁজ হয়েছে। গত ১৪জুলাই সকাল সাড়ে ১০টায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ জকরিয়া সড়কের অাটারকুম নামক এলাকায় নিখোঁজের এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক উপজেলার বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার মো.জামাল উদ্দিনের পুত্র। বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম নিখোঁজ যুবকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মোঃশিবলী নোমান বলেন,ঘটনা খবর শুনে স্হানীয় চেয়ারম্যানকে উদ্ধারের জন্য ব্যবস্হা নিতে বলেছি।পাশাপাশি প্রশাসনিক উদ্ধার কর্মীরাও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।