× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
এলপিজি গ্যাস

রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১২. কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ,২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে।

কোম্পানিটির দাবি, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় এলপিজির দাম কম থাকায় ক্রসফিলিং (এক কোম্পানির সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস ভরা) বেড়ে যাচ্ছে। এই সমস্যা মোকাবিলার যুক্তি দেখিয়েই তারা দাম বাড়ানোর আবেদন করেছে।

রাষ্ট্রীয় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)এর মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর, বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২. কেজি এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেয়। তখন তারা ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, অপারেশন খরচ অন্যান্য চার্জ বৃদ্ধির যুক্তি তুলে ধরেছিল।

তবে সেই সময় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রস্তাবটি নাকচ করে দেয়


এ ক্যটাগরির আরো খবর..