এম পি আনারের পক্ষে মটরসাইকেল গনসংযোগ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥ ডাক দিয়েছেন আনার ভাই বসে থাকার সময় নাই,শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন এই ¯ে¬াগান নিয়ে প্রায় ৫ শতাধিক মটরসাইকেল নিয়ে ঝিনাইদহ-৪ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের পক্ষে নৌকা প্রতিকের গনসংযোগ করেন।

বুধবার সন্ধায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৭ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মটরসাইকেল বহর নিয়ে রায়গ্রাম, বারবাজার, কাষ্টভাঙ্গা, রাখালগাছি ইউনিয়নের সকল স্থানে গন সংযোগ করেন। ঔই সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারন স¤পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল,কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আশরাফুল আলম আশরাফ,উপজেলা আওয়ামী-যুবলীগের সাংগঠনিক স¤পাদক কবির হোসেন,রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু,বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মটরশ্রমিক নেতাকর্মী সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতে গন সংযোগ করেন। নেতা কর্মীরা ঝিনাইদহ-৪ আসনের এম পি আনারের উন্নয়নের মার্কা নৌকা প্রতিকের পক্ষে দোকানে দোকানে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।