উপজেলা নির্বাচনে অংশ নিলেই বহিষ্কার: রিজভী

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবে না। যদি কোন নেতাকর্মী দলের সিদ্ধান্তকে অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করে তবে তাকে দল থেকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে।

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের কবর হয়েছে ২৯ ডিসেম্বরের রাতেই। ৩০ ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে কিভাবে আশা করা যায় উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ৩০ডিসেম্বরের নির্বাচনে যেমন মানুষ ভোট দিতে পারেনি উপজেলা নির্বাচনেও তাই হবে। ভোটের আগের রাতেই ভোট হয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

বিএনপি ও ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল -প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মিডনাইট ভোটের সরকারের প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে গণবিচ্ছিন্ন হওয়ার পর এখন আতঙ্কে ভুগছেন। ভোট ডাকাতি নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে না ঘটে তা বন্ধ করার জন্য সরকারি যন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করছেন। প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেই সরকার বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দিচ্ছে।

রিজভী বলেন, আপনারা সবাই দেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ। নেই কোথাও কোন সাড়াশব্দ, মানুষের মাঝে নেই কোন উৎসাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।