× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের ভিতর ছাত্র খুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

দুলাল পাল:আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম পার্কের ভিতর ওয়াটার ওয়াল্ডে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ওই ছাত্রের নাম সামিউল্লাহ ফাহিম। তার বাসা রাজধানীর ধানমন্ডিতে। সে বিএফ শাহীন কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল।
সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় কর্নকর্ড গ্রুপের ফ্যান্টাসী কিংডমের ভিতরের ওয়াটার ওয়ার্ল্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালের দিকে সামিউল্লাহ আরও ৭-৮ বন্ধু ফ্যান্টাসি কিংডমে ঘুরতে আসে। গোছল করার এক পর্যায়ে তার বন্ধুরা দেখতে পায় সামিউল্লাহ অচেতন অবস্থায় পানিতে পরে আছে। পরে পার্ক কর্তৃপক্ষ ও শাহিনের বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে, আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে আসলে কি কারণে সামিউল্লাহ এর মৃত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..