আশুলিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে শ্রীখণ্ডলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, একদল লোক শ্রীখণ্ডলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় অন্যরা পালিয়ে গেলেও একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নেওয়া হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।