আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৪

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি ঃ আশাশুনিতে এক ইয়াবা ব্যবসায়ীসহ ৪ আসাীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই নাজিম উদ্দীন অভিযান চালিয়ে সিআর-৪৬৭/১৮ আসামী কাপসন্ডা গ্রামের নোয়াব আলি গাজীর পুত্র হাফিজুল গাজীকে গ্রেফতার করেন।

এসআই বিল্লাল হোসেন শেখ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১১(০৭)/১৯ এর আসামী বড়দল গ্রামের মৃত ছদর উদ্দিন গাজীর পুত্র কামাল গাজীকে, এসআই বিজন কুমার সরকার নিয়মিত মামলা ২৪(৮)/১৯ এর আসামী ফকরাবাদ গ্রামের খয়বার গাজীর পুত্র সাইফুল গাজীকে গ্রেফতার করেন।

অপরদিকে র‌্যাব-৬, সাতক্ষীরা এর একটি দল অভিযান চালিয়ে কাটাখালী বাজার হতে দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র ফরহাদ গাজীকে ৪৭ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় ১৬(০৯)/১৯ নং মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।