আমাদের দারিদ্র্য কমছে, কিন্তু এখনও নির্মূল করা যায়নি -পরিকল্পনামন্ত্রী

আমাদের দারিদ্র্য কমছে, কিন্তু এখনও নির্মূল করা যায়নি -পরিকল্পনামন্ত্রী

আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার পরিকল্পনা মন্ত্রী বলেন,  মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য তৈরি করেছি সেটা যেন অটুট থাকে। মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা যায়। কিন্তু এ মতবিরোধকে পাশ কাটিয়ে সমাজে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি তাহলে অন্য ইস্যুগুলো সহজেই সমাধান করা যায়। বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও কৃষি প্রতিটি ক্ষেত্রেই আমরা যথেষ্ট অর্জন করেছি। কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে। এজন্য স্থিতিশীলতা প্রয়োজন। সাধারণ মানুষের কথা শুধু সরকারই ভাববে তা নয়; বরং সবাইকে সম্মিলিতভাবে সমাজ ও জাতি গঠনে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই কেবল উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলেও মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।