× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রাম বাসির সংঘর্ষে আহত ১০

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোনদাহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রাম বাসির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোনদাহ গ্রামের মতলেব হোসেন ও জালাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৫ দিন আগে গ্রামের একটি চায়ের দোকানে জালাল হোসেনের লোকজন মতলেব হোসেনের এক সমর্থককে মারধর করে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। আহতদের মধ্যে ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..