× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

মধুখালী প্রতিনিধি

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক আঃ হালিম বিশ্বাস এবং সহকারি শিক্ষক সুজন কুমার বিশ্বাসের সঞ্চালনায় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনীর ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি-২০২৬ প্রদান করেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কাজী পরিবারের কৃতি সস্তান কাজী সুফিয়া-মোতাহার কল্যান ট্রাস্টের পরিচালক ও অগ্রনী ব্যাংকের সাবেক জি. এম . কাজী মমিনুল ইসলাম। বৃহস্পতিবার ১৪ই মে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন কাজী সুফিয়া-মোতাহার কল্যান ট্রাস্টের পরিচালক ও অগ্রনী ব্যাংকের সাবেক জি. এম . কাজী মমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আড়পাড়া উচ্চ বিদ্যালিয়ের ছাত্র-ছাত্রীর জন্য আজকের দিনটি অনেক আনন্দের।

এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকি বাজি করবে তাদের জীবনও ফাঁকি বাজিতে পড়ে যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মৃধা ডাঃ মোঃ শাহীনুজ্জামান বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে।

দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেন না। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ বলেন, শিক্ষার্থীদের মোবাইল থেকে মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে।

যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে। এ ছাড়া আরো বক্তব্য দেন শিক্ষকদের মধ্যে স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোল্লা মোঃ হাফিজুর রহমান, স্কুলের বর্তমান সহকারি প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, সিনিয়র সহকারি শিক্ষক সাদেকুর রহমান, রোজিনা খাতুন, মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব, অভিভাবকের মধ্যে মৃধা নাজিরুল ইসলাম নান্নু, রিক্তা পারভীন, আড়পাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মন্ডল. শিক্ষার্থীদের মধ্যে শাওন বিশ^াস, আনিশা আনজুম, ¯েœহা সাহা প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

শিক্ষা সহায়তা বৃত্তি প্রাপ্ত ১০০ জনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তদের মাঝে সর্বমোট ১,২৯,০০০ টাকা বিতরণ করা হয়। এ সময় আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, বর্তমান প্যালেন চেয়ারম্যান বাবুল হোসেন মৃধা, জমি দাতা সদস্য ও সমাজসেবক মোঃ ইদ্রিস আলী পান্নু, সাবেক অভিভাবক সদস্য কাজী তারিক হোসেন, মোঃ রুহল আমিন মোল্যা, মোঃ মিজু আহম্মেদ পিটার, মধুখালী উপজেলা বিএনপি প্রচার সম্পাদক কাজী মামুন হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম ফুরাদ, আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান কাজী শাহনেওয়াজ ইসলাম সজীব, আড়পাড়া গ্রামের মোঃ হাবিব, বিল্লাল মল্লিক, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বেগম, সহ অন্যান্য শিক্ষক মন্ডলী , অভিভাবক সদস্যগন , মেধাবী ছাত্র-ছাত্রীরা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..