আজ ৩ নভেম্বর বুধবার সকালে উঠে নিজের রাশিফল দেখে নিন

আজ ৩ নভেম্বর বুধবার সকালে উঠে নিজের রাশিফল দেখে নিন
wednesday horoscope

আজ ৩ নভেম্বর বুধবার সকালে উঠে নিজের রাশিফল দেখে নিলে, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় অর্থ সামলে রাখুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা খুব চটপটে থাকবে। জীবনের দীর্ঘ দিনের সমস্যার থেকে মুক্তি পাবেন আজকে।

বৃষভঃ কর্মক্ষেত্রে সবকিছুই আপনার পক্ষে থাকবে। মিষ্টি হাসি দিয়ে আপনার সব সমস্যার সমাধান করুন। চেয়েও পরিবারের লোকদেরকে সময় দিতে পারবেন না। আজকের দিনে এমন জিনিস কিনে রাখুন, ভবিষ্যতে যার দাম বাড়বে।

মিথুনঃ আপনার খুশি বাবা মা এবং পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নিন। আপনার শখ আপনাকে চাপ মুক্ত রাখবে। ফাঁকা সময়ে ভালো কাজ করুন। অফিসের সহকর্মী আপনার বিশেষ কিছু চুরি করতে পারে।

কর্কটঃ বেশি চিন্তা করার প্রয়োজন নেই, সুখ জীবনে আসবেই। পরিবারের জন্য সুখবর আসতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে উপকৃত হবেন।

সিংহঃ ভালোবাসার মানুষের জন্য সারপ্রাইজ প্ল্যান করুন। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়র বাড়িতে যেতে পারেন আজকে। বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের থেকে আশির্বাদ নেবেন।

কন্যাঃ আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। নিজের জন্য সময় বের করলেও, অফিসের কাজে আটকে পড়বেন।  সময়ের সঠিক ব্যবহার করে, ফাঁকা সময়ে ভালো কাজ করুন।

তুলাঃ আপনার মিষ্টি স্বভাব, সকলের চোখে আপনাকে সেরা করবে। পরিবারের ইচ্ছে মত কিছু করুন। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে আজ। সন্তানদের কারণে এই রাশির ব্যক্তিরা গর্ব বোধ করবেন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে একটি ভালো সময় কাটানো প্রয়োজন আজকে। আজকের দিনে করা অফিসের কাজ ভবিষ্যতে কাজে দেবে। ভালোবাসার মানুষের কিছু সমস্যা হতে পারে। ভালোবাসার মানুষকে কোন খারাপ কথা না বলাই ভালো। সমাজসেবার দিকে নজর দিন।

ধনুঃ দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটানোর পর বুঝবেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়াম করুন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ বাড়ির চারপাশের ছোট জিনিসের পেছনে অর্থ ব্যয় করে, মানসিক অশান্তিতে ভুগবেন। অফিসের সমস্যা দূর করতে গিয়ে, জীবনে উত্তেজনা আসবে। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিন সেরা হবে।

কুম্ভঃ ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। চারপাশের মানুষের দ্বারা বেশি প্রভাবিত হবেন না। এই রাশির পড়ুয়াদের পড়াশুনা না করে বন্ধুদের পেছনে সময় কাটানো ঠিক নয়। পরিবারের সকলের সঙ্গে কোথাও যাওয়ার কারণে, কিছুটা অর্থ ব্যয় হবে।

মীনঃ মেধার দ্বারা অক্ষমতাকে জয় করতে পারবেন। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। অপরিচিত মানুষদের সঙ্গে কথা বলার সময়, তাঁদের বিশ্বাসযোগ্যতা বিচার করুন। বাচ্চাদের সাহায্য অর্থ উপার্জনের পথ পাবেন। আর্থিক স্বচ্ছলতা নাও থাকতে পারে আজকের দিনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।