আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিদের শরীরের প্রতি যত্ন নিতে হবে। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি সাফল্যের সম্মুখীন হবেন। আপনি আজ আপনার বাড়িটি গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে সময় পাবেন না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অভাবী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে নিজের খাবার ভাগ করে নিন।

বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনো কাজে কাঙ্ক্ষিত পরিশ্রমের মাধ্যমে আজ আপনার সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সাথে আজ ভালোভাবে কথা বলুন। কিছুটা সময় বের করে আজ আপনি নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য “ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।

মিথুন রাশি: এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। অন্যদের সাথে নিজের খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য পূজোর ঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর আরাধনা করুন।

কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি দুর্দান্ত সময় অতিবাহিত করবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য মহিলাদের সম্মান করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। অতীতে করা অযথা অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন তাঁরা আজ কোনো সুখবর পেতে পারেন। কিছুজনের পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য মহিলাদের সম্মান করুন।

কন্যা রাশি: অতিরিক্ত অর্থ এমন নিরাপদ জায়গায় রাখুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। আপনি আজ কোনো বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। কর্মক্ষেত্রে কোনো কাজের কারণে আপনি ব্যস্ত থাকবেন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন সুখের হবে। পাশাপাশি আজ আপনি অর্ধাঙ্গিনীর কাছ থেকে কোনো চমক পেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে একটি ধর্মীয় স্থানে সাদা অথবা কালো রঙের কম্বল দান করুন।

তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে আজ বিতর্কের সম্ভাবনা থাকলেও ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে নিজের কাজ করে যান। এই রাশির পড়ুয়ারা টিভিতে বা ল্যাপটপে কোনো সিনেমা দেখে সময় অতিবাহিত করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য লাল রঙের পোশাক পরিধান করুন।

বৃশ্চিক রাশি: কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি বিনোদনমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। ভালোবাসার মানুষটির সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই প্রশংসা করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে হাসপাতালে থাকা রোগীদের সাহায্য এবং সেবা করুন।

ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসায়িক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। পাশাপাশি, তাঁরা তাঁদের পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। বাবা-মায়ের সাথে আজ আপনি আপনার খুশি ভাগ করে নেবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে কোনো পার্কে বা শপিং মলে বেড়াতে যেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি বটগাছকে পুজো করে প্রতি বৃহস্পতিবার ওই গাছের সামনে ঘি-এর প্রদীপ জ্বালান।

মকর রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। পরিবারের কোনো সদস্য আজ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। মন ভালো রাখতে আজ বন্ধুদের সাথে কিছুটা সময় কাটান। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। যার ফলে আপনার মন খারাপ হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সুগন্ধি দ্রব্যের ব্যবহার করুন।

কুম্ভ রাশি: শরীরকে সুস্থ রাখতে অবশ্যই মন ভালো রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রিয়জনদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিদিনের খাবারে কালো মরিচ যুক্ত করুন।

মীন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে আপনি এগোতে পারবেন না। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ করার আগে আত্মবিশ্বাস বজায় রাখুন। বিবাহিত জীবনে আজ আপনি চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অভাবী ব্যক্তিদের ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি বিতরণ করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।