× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

আজ প্রার্থী বাছাই শেষ

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আজ পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে (শনিবার) কোনো তথ্যই দিতে পারেনি নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে ১ হাজার ২২৩ জন এবং কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩ হাজার ৬৮৯ জন।

দেশের ২৩৫ পৌরসভায় বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মনোনয়নপত্র দাখিল শেষ হয়। মনোনয়নপত্রগুলো বাছাই শুরু হয় শনিবার সকাল ৯ টায়। বিকেল পাঁচটায় প্রথমদিনের বাছাই কাজ শেষ হয়। কিন্তু এদিন রাত ১১টা পর্যন্ত কোনো তথ্যই দিতে পারেনি কমিশন। অথচ অন্য যেকোনো নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন রাতেই সব তথ্য দেয়া হতো।

তবে কমিশনের কর্মকর্তারা বলছেন, পৌর নির্বাচনে এবার যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। যে কারণে বাছাইয়ের প্রথম দিনে কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। আজ বাছাইয়ের শেষ দিন। রাতেই এ বিষয়ে সব তথ্য দেয়া যাবে।

আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো দেশে কোনো স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে ভোট হবে। তবে দলীয় প্রতীকে নির্বাচন কেবল মেয়র পদে হবে। কাউন্সিলর পদে ভোট হবে আগের মতই নির্দলীয়ভাবে।


এ ক্যটাগরির আরো খবর..