× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

আজও বিতরণ হবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের আবেদন ফরম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে আজ। মঙ্গলবার ও বুধবার দু’দিনে মোট ১০৫৭টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেল ৬টা পর্যন্ত ৪৩১টি এবং মঙ্গলবার ৬২৬টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হয়। তারমধ্যে ২৫০টি মনোনয়নের আবেদনপত্র জমা পড়েছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১০৫৭টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হয়েছে। তার মধ্যে ২৫০টি আবেদনপত্র ইতোমধ্যে জমা পড়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নের আবেদন বিতরণ করা হবে বলেও জানান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমানকে মনোনয়নের আবেদনপত্র দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়নের আবেদনপত্র বিতরণ করছে আওয়ামী লীগ। এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা নেয়াও হচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নের আবেদন বিতরণ ও জমা দেয়ার কার্যক্রম চলবে। মনোনয়নের আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, মৌসুমী, সুজাতা, ফাল্গুনী হামিদ,সূবর্ণা মোস্তফা, অঞ্জনা, দিলারা, অরুনা বিশ্বাস,শমী কায়সার,রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন, পূর্ণিমা রাণী শীল ও জ্যোতিকা জ্যোতি।


এ ক্যটাগরির আরো খবর..