আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশাল-১ আসনের মহাজোট প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতের ফুলের তোরা দিয়ে আগৈলঝাড়ায় জাতীয় পার্টি ও বিএনপি’র ৫শতাধিক নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া ক্লিনিক মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাল মিয়া সরদারের সভাপতিত্বে যোগদান পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল- ২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম মোর্তুজা খাঁন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত প্রমুখ।
পরে মহাজোট প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পাটির নেতা চার সমাজের সভাপতি শাহজাহান সরদারের নেতৃত্বে জাতীয় ও বিএনপির ৫শতাধীক নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।