× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আওয়ামী লীগ নেতাদের সাথে যুব লীগের আহ্বায়ক কমিটির বিনিময়

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ আওয়ামী য্বুলীগ মেহেরপুর জেলা শাখার নব-গঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার বিভিন্ন সময়ে তারা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আলহাজ আসকার আলী, আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তারা দিক নির্দেশনা মূলক উপদেশ প্রদান করেন। আওয়ামী লীগের সাবেক এসব সিনিয়র নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটির আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশানকে মিষ্টি মুখ করান ও ফুলের তোড়া উপহার দেন। সিনিয়র এই নেতৃবৃন্দ আশা করেন যুবলীগের নব গঠিত কমিটি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। মুজিবনগর খ্যাত এই মেহেরপুরকে যুবলীগ আরও বেশী সংগঠিত করবে।

এ সময় তাদের সফর সঙ্গী ছিলেন মুজিবনগর থানা আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারিক, মহাজনপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মজনু, সাধারণ সম্পাদক ময়না, যুবলীগ নেতা মেজবাহ উদ্দীন, মাহবুব হাসান ডালিম, আমানুর হোসেন সোহেল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজিজুর রহমান সাজু, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান জনি, বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি এ.কে. আজাদ সাগর, সহ-সভাপতি রাজিবুর রহমান পিন্টু, মুজিবনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক পরাগ, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজন, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুস, বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল, যুগ্ম আহবায়ক মাহবুব, শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ও জেলা শ্রমিকলীগ নেতা মতিয়ার, ফারুক, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন ও জাহাঙ্গীর খাঁন, সৈনিক লীগ নেতা তোফাজ্জেল, জেলা তরুণলীগের সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক অসীম কুমার, শহর তরুণ লীগের সভাপতি নুর হোসেন, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান অপু, সাংগঠনিক সম্পাদক রবি, শেখ রাসেল ও শিশু কিশোর পরিষদের আহবায়ক তাপস, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম আহবায়ক রিগান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..