আওয়ামী প্রতিনিধি দল ভারত যাচ্ছে ২২ এপ্রিল

স্টাফ রিপোর্টারঃ  আগামী ২২ এপ্রিল ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

এর আগে দলের ধর্মবিষয়ক উপ-কমিটির বৈঠকে অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের জানান, ভারতের জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আগামী ২২ এপ্রিল আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করবেন। ২৪ এপ্রিল দেশে ফিরে আসবেন। সেখানে ‘পার্টি টু পার্টি’ আলোচনা হবে।

ভারত সফরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্ব দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।