অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।

আবদুল কাদেরের অভিনয় মানুষের হৃদয় ছুঁয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, জীবনের আশা, আনন্দ ও বেদনার তীব্র অনুভূতি তিনি অনুপম অভিনয় শৈলীতে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রেও অনবদ্য অভিনয়ের কারণে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ডা. মোঃ মুরাদ হাসান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।