গাজীপুরে ৩টি অবৈধ ইটভাটা ধ্বংস ও ১৫ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১ মাঘ (১৫ জানুয়ারি) : পরিবেশ দূষণ বিরোধী অভিযানে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুলগঙ্গা ও মাতাবপুর এলাকায় ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এছাড়া এসব ইটভাটা মালিকদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কুলগঙ্গা এলাকায় মেসার্স রাসেল ব্রিকসকে (আরবিসি) ৫ লাখ টাকা, মাতাবপুর এলাকার মেসার্স এএমকে ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এসকেএস ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 আজ বিকেলে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নাহিদ মামুন, গাজীপুরর‌র‌্যাব-১ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরে গত ২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৬৪টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ও জেলা প্রশাসনের সহযোগিতায় পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।