× Banner
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী

ডেস্ক

অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার চক্রান্তে অভিযোগে ফ্রান্সে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় ডিএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ মামলাটি করে।

মামলায় পিনাকীসহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

মামলার অপর আসামিরা হলেন- মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী। এদেরমধ্যে মফিজুর গ্রেপ্তার হয়ে কারাগারে। মুশফিকুল পলাতক।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ১৪ অক্টোরব ফেসবুকে দেওয়া একটি পোস্টে পুলিশ সদস্যদের সম্পর্কে বিকৃত তথ্য প্রচার করে পিনাকী। এরপর ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে পরের দিন রাজধানী থেকে মফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মফিজুর ভুয়া ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পরে সেই তথ্য বিদেশে অবস্থানরত পিনাকী, মুশফিকুল ফজলসহ বিভিন্ন ব্যক্তির কাছে পাঠান। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এরমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, পিনাকী বিদেশে বসে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..