× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

ডেস্ক

অগ্নিযুগের নারী বিপ্লবী ঊর্মিলা দেবীর জন্মদিন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
নারী বিপ্লবী ঊর্মিলা দেবী
অগ্নিযুগের নারী বিপ্লবী ঊর্মিলা দেবী

ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী ঊর্মিলা দেবীর জন্মদিন আজ।

ঊর্মিলা দেবী ১৮৮৩ সালে ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভুবনমোহন দাশ ও মাতার নাম নিস্তারিণী দেবী। স্বামীর নাম অনন্তনারায়ণ সেন। ঊর্মিলা দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন। দাদার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন।

আরও জানুন স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী অতীন্দ্রনাথ বসু জন্মদিন

দেশবন্ধুর প্রেরণায় তিনি নারীদের মধ্যে কাজ গড়ে তোলেন। ১৯২১ সালে ‘নারী-কর্মমন্দির’ সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন, এ প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল চরকা ও খদর জনপ্রিয় করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। ১৯৩২ সালে অসহযোগ আন্দোলনে যে প্রথম তিনজন মহিলা আইন অমান্য করেছিলেন, ঊর্মিলা দেবী ছিলেন তাদেরই একজন। তিনি কলিকাতা ‘নারী সত্যাগ্রহ সমিতি’র সভানেত্রী ছিলেন।

আরও জানুন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্য মৃত্যুদিন

আরও জানুন মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায় জন্মদিন

সে সময় নারায়ণ পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। তার প্রকাশিত সাহিত্যগ্রন্থ পুষ্পহার। মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু প্রমুখের স্মৃতিকথাও রচনা করেছেন।

আরও জানুন বিপ্লবী ও কৃষক নেতা, বীরমুক্তিযোদ্ধা জিতেন ঘোষ মৃত্যুদিন

ঊর্মিলা দেবী মে ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..