৭৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৩ লাখ টাকা জরিমানা : জাতীয় ভোক্তা-অধিকার

৭৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৩ লাখ টাকা জরিমানা : জাতীয় ভোক্তা-অধিকার

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ২৮টি জেলায় আজ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের খিলগাঁওসহ দেশব্যাপী মোট ৩৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৭৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকিকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।