পাইকগাছায় দু’দিনে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার টাকা জরিমানা

ইমদাদুল হক,পাইকগাছা খুলনা: খুলনার পাইকগাছায় গত দু’দিনে ভ্রাম্যমান আদালত প্রাকৃতিক উপায়ে আহরিত পারশে পোনা ভর্তি ১২টি ট্রলার থানাপুলিশ জব্দ করে। আজ বিকালে শিববাটি ব্রীজের নিচে ১০টি ট্রলার জব্দকৃত পারশের পোনার মালিককে ৫ হাজার করে ৫০ হাজার ও শুক্রবার দু’জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ, মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) সহ এলাকার বিভিন শ্রেণী পেশার মানুষ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।