× Banner
সর্বশেষ
বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

ডেস্ক

৪ এপ্রিল বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আজকের দিনে কেমনই বা থাকবে
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপ। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল, কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। বন্ধু এবং আত্মীয়দের সাথে দিনটি দুর্দান্তভাবে কাটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ পেশাগত জীবনে কোনো বড় পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে মহিলাদের সম্মান করুন।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। নিজের গোপন তথ্যগুলি আজ কারোর সামনে প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে মাছেদের খাবার খেতে দিন।

মিথুন রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনো মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা খারাপ নয়। পাশাপাশি, কোনো পুরনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। আপনি যদি মনে করেন যে অন্যদের সাহায্য ছাড়াই আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তাহলে সেটি আপনার ভুল ধারণা। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনাকে রাগিয়ে দিতে পারে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে সুমধুর করে তোলার লক্ষ্যে বাড়িতে একটি হলুদ ফুলের গাছ লাগান এবং সেটিকে যত্নে রাখুন।

কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে আর্থিক বিষয়ের পরিকল্পনা করতে পারেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। পরিবারের সহায়তার মাধ্যমে আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিত হাঁটাচলা করুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অর্থ উপার্জনের জন্য আজ আপনি কিছু নতুন সুযোগ পেতে পারেন। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।

কন্যা রাশি: যাঁরা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাঁরা আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, এই কাজ করা থেকে বিরত থাকুন। বন্ধুদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তির সাথে দেখা হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে “ওম ব্রাম ব্রিম ব্রাউম সাঃ বুধয় নমঃ”-এই মন্ত্রটি প্রতিদিন সকাল ও বিকেলে ১১ বার জপ করুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে। আপনি আজ কর্মক্ষেত্রে দ্রুত কাজ শেষ করে কোনো বিনোদনমূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন। কোনো ভলো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। অবসর সময়ে আজ বিশ্রাম গ্রহণ করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাদ্যে সবুজ শস্যের পরিমাণ বাড়ান।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তবে, আজকে আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আজ আপনার দ্রুত নেওয়া কোনো পদক্ষেপ আপনাকে লাভবান করে তুলবে। কোনো কাজে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বেরও উন্নতি হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক দিকে উন্নতির লক্ষ্যে খাটের চারটি পায়াতে রুপোর পেরেক লাগান।

ধনু রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষটির সাথে আজ নিজের ব্যক্তিগত অনুভুতিগুলি ভাগ করে নেবেন না। কোনো ব্যবসায়িক অথবা আইনি কাগজপত্র ভালোভাবে না পড়ে তাতে সই করবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে নিজের কাছে সবসময় ভগবান গণেশের ছবি রাখুন।

মকর রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা ব্যবসায়িক ক্ষেত্রে বিপুলভাবে লাভবান হতে পারবেন। আপনি আজ বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিনতে গিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বেন। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আজ আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনা প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হনুমান মন্দিরে মিষ্টি এবং লাড্ডু নিবেদন করুন।

কুম্ভ রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে এই দিনটি দুর্দান্তভাবে কাটবে। আজকের দিনটি খুব একটা ভালো নয়। পাশাপাশি, কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি একটি পিকনিকে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে কাটবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে খেতে বসার আগে নিজের পা ধুয়ে নিন। পাশাপাশি, সম্ভব হলে জুতো খুলে খেতে বসুন।

মীন রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি শেয়ার বাজার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। আপনি আজ কিছু নতুন জিনিস কিনতে চাইবেন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আত্মীয়দের সাথে আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তুলতে একটি নারকেল এবং সাতটি কাঠবাদাম কোনো ধর্মীয় স্থানে অর্পণ করুন।


এ ক্যটাগরির আরো খবর..