২৬ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা আসছেন

২৬ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা আসছেন

২৬ মার্চ দুই দিনের সফরে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ মার্চ তিনি ঢাকার বাইরে যাবেন। একই দিনে বিকেলে ফিরে যোগ দেবেন দ্বিপাক্ষিক বৈঠকে। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মোদি আগামী ২৬ মার্চ ঢাকাতে সফরে আসছেন। নরেন্দ্র মোদি এবারের সফরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ এবং গোপালগঞ্জ ও সাতক্ষীরায় দুইটি মন্দির পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বাণিজ্যসহ বেশ কয়েকটি চুক্তি সই হবে মোদির এবারের সফরে। ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।