২৪ ঘণ্টা পর বেনাপোল-খুলনা রেলপথ সচল

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ  দীর্ঘ ২৪ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকার পর চালু হয়েছে খুলনা-বেনাপোল আন্তর্জাতিক রেলপথ।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা-বেনাপোল রেলরুটে আটকে থাকা মালবাহী ও যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়। বেনাপোল স্টেশনের ম্যাকানিক্যাল শাখার ঊর্ধ্বতন প্রকৌশলী গোলজার হোসেন রেল সচলের বিষয়টি  নিশ্চিত করেছেন।

রোববার (১৪ অক্টোবর) সকালে বেনাপোল থেকে কমিউনিটি ট্রেনটি ছেড়ে যশোর হয়ে খুলনায় যাচ্ছিলো। শার্শার শ্যামলাগাছিতে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে এরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।পরে খুলনা থেকে উদ্ধার সরঞ্জাম এনে কাজ শেষে দীর্ঘ ২৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।