১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ বাহিনী

১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ বাহিনী
ঢাকায় কঠোর নিরাপত্তা

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। ঢাকায় কঠোর নিরাপত্তা

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনার পাশাপাশি মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলে প্রস্তুত রাখা হয়েছে। এসব ইউনিট প্রয়োজন অনুযায়ী সুইপিং কার্যক্রমও পরিচালনা করবে।

নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকাগুলো সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন।

ডিএমপি আরও জানায়, সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিমও মাঠে থাকবে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, নিয়মিত মোতায়েনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিং মলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ নিজ এলাকায় সরেজমিনে অবস্থান করে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।