× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

হ্যারি-মেগানের বিয়েতে নিমন্ত্রণ পাননি ট্রাম্প!

admin
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। তবে রাজপরিবারের এই বিয়ের নিমন্ত্রণ পাওয়া নিয়ে কিছুই জানেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ১৯ মে তাদের বিয়ের যে তারিখ নির্ধারিত হয়েছে- সে বিষয়েও ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এ সম্পর্কে এখনও কিছু জানি না।’

অনেক আগেই ব্রিটিশ কেনসিংটন প্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে, এ বছরের ১৯ মে উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেল চার্চে অনুষ্ঠিত হবে এ বিয়ে। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করেন মেগান। সেই সময়ে ট্রাম্পকে নারীবিদ্বেষী এবং বিভেদকারী উল্লেখ করে মেগান হিলারির পক্ষে সমর্থন করে। অনেকের ধারণা এটাই ট্রাম্পকে বিয়েতে নিমন্ত্রণ না করার কারণ!

তবে আই টিভির ‘পিয়ার্স মর্গান’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে বলেছে, প্রিন্স হ্যারি আর মেগান খুব সুন্দর জুটি। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যদি সে বিয়েতে অংশগ্রহণ করেন তাহলে তাদের উদ্দ্যশ্যে কি বলতে চান? উত্তরে ট্রাম্প বলেন, আমি তাদের খুব সুখী দেখতে চাই। তারা আমার দেখা সবচেয়ে সুন্দর জুটির মধ্যে একটি।

তবে আদৌ কি ট্রাম্পকে দেখা যাবে রাজ পরিবারের বিয়ের অনুষ্ঠানে? নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিলারী ক্লিনটন গিয়েই হাজির হবেন রাজ প্রাসাদে। কি হতে যাচ্ছে রাজপরিবারের অন্দর মহলে এখন তাই সেটাই দেখার অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..