× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হ্যাকিং করে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশর অর্থ চুরির ৩ অভিযুক্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
অর্থ চুরি

গত সাত বছরের বেশি সময় ধরে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশ থেকে  অর্থ চুরির ঘটনায় জড়িত উত্তর কোরিয়ার তিন হ্যাকারকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্র জানিয়েছে তিন জনের বিরুদ্ধে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারসহ মোট ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে।  পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর হয়ে এসব হ্যাকিং কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়া বন্দুকের পরিবর্তে কীবোর্ড ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে। এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।’ পার্ক জিন হিয়ক গ্রুপটির অন্যতম হোতা হিসেবে পরিচিতি কম্পিউটার প্রোগ্রামার পার্ক জিন হিয়ক।

বাংলাদেশ থেকে চুরি যাওয়া ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। অর্থের বড় একটি অংশ ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। সেই ক্যাসিনোর বিরুদ্ধেও মামলা চলছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ওই ঘটনার পাশাপাশি তার নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার’ সাইবার আক্রমণ হয় বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।


এ ক্যটাগরির আরো খবর..