× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

হেলিকপ্টারে বাড়ি ফিরলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
হেলিকপ্টারে বাড়ি

দক্ষিণ আফ্রিকা থেকে থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন নোয়াখালীর সোনাইমুড়ীর এক প্রবাসী। এ সময়  তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ। তাদের এমন অবতরণ দেখতে ভিড় জমান হাজার উৎসুক জনতা। প্রবাসী আবদুল করিম মামুন উপজেলার আমিশা ইউনিয়নের আবির পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় স্থানীয় এলাকাবাসী  মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রবাসী মামুন বলেন, আমি দীর্ঘ দিন দক্ষিণ আফ্রিকার একটি শহরে ব্যবসা করে আসছি। দেশে প্রতি আমাদের অনেক ভালোবাসা। প্রবাসী হেলিকপ্টার অনলাইনে অপার পেয়ে এ সুযোগ গ্রহণ করে এভাবে বাড়ি আসা। আগামী কিছু দিন এলাকায় থাকবো। রেমিটেন্স যুদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দিব। তিনি অভিযোগ করেন, বিমান বন্দরে তাকে বিনা কারণে  প্রায় দুই ঘন্টা  বিলম্ব করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন  প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,  প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটু প্রমখূ।


এ ক্যটাগরির আরো খবর..