বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান মুক্তিযুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা প্রাণদিয়ে, রক্তদিয়ে, সম্পদ দিয়ে, মেধা দিয়ে বুদ্ধি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে সহায়তা করে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছে। এই দেশ স্বাধীনতার ভূমিকায় হিন্দুদের অবদান যারা অস্বীকার করে তারাই রাজাকার, তারাই পাকিস্তানি। হিন্দুদেরকে যারা ছোট করে দেখছে বাংলাদেশ আওয়ামীলীগে তাদের স্থান নেই। বললেন নওগাঁ -৬ আসনের সাংসদ ইসরাফিল আলম।
আজ নওগাঁয় রাণীনগর উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জননেতা ইসরাফিল আলম বলেন, পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত সৌদি আরব পারেনি ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করতে শেখ হাসিনাই রাষ্ট্রক্ষমতায় বসে জঙ্গীবাদ নির্মূল করে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙ্গে দিয়ে অসাম্প্রদায়িক ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে সর্বহারা, চাঁদাবাজ, জঙ্গী, মাদক ব্যবসায়ী, অস্ত্রব্যবসায়ী, বোমাবাজ, জেমএমবি বাংলা ভাইয়ের সকল কার্যক্রমের বারোটা বাজিয়ে দিয়েছি।
শ্রমিক মেহনতি মানুষের প্রাণপ্রিয় নেতা বলেন, ঐখানে শেখ হাসিনা আর এইখানে এই জনগনের নেতা আমি ইসরাফিল আলম। নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হয়ে কিছু মাদক ব্যবসায়ী, হিরোইন ব্যবসায়ী, জঙ্গীবাজ সহ খারাপ লোক গুলোকে নিয়ে সর্বহারার কার্যক্রম চালু করার চেষ্টা করছে। চালিয়ে যাও অসুবিধা নেই ওস্তাদের মার শেষ রাতে।
আলোচনা সভায় বক্তারা শ্রী কৃষ্ণের জন্মষ্টমীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও দশের শান্তি কামনা করেন।



