× Banner
সর্বশেষ
আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার নব্য ৪ হাফেজকে পাগড়ী প্রদাণ

admin
হালনাগাদ: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
এতিমখানার নব্য হাফেজকে পাগড়ী প্রদাণ

বেনাপোলের দৌলতপুর সীমান্তে জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদাণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার শিক্ষার্থী নব্য ৪ হাফেজকে পাগড়ী প্রদাণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাভারন মাদ্রাসাতুস সাহাবার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সামাদ কাসেমী।
জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সহ-সভাপতি ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পাগড়ী প্রদাণ অনুষ্ঠানে নব্য ৪ হাফেজকে হিফজুল কোরআন সনদ দেওয়া হয়।
যারা পাগড়ী ও কোরআন সনদ পেলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বেদেবাহাদুরপুর এলাকার রায়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাফেজ মোঃ সাহেব আলী(১৩), বালুন্ডা এলাকার খলসী গ্রামের কামরুল সরদারের ছেলে হাফেজ মোঃ মাহিন হোসেন(১৪), দৌলতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে হাফেজ মোঃ আবু সালমান স¤্রাট(১২) ও বেনাপোল ইউনিয়নের নারায়নপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাফেজ মোঃ মেহেদী হাসান শান্ত(১৫)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, গাজিপুর জহুরা রিজিয়া এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ খলিলুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সূধীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..