× Banner
সর্বশেষ
সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

হবিগঞ্জ ১ আসনে নৌকা প্রতীক নিয়ে ফিরলেন মিলাদ গাজী, নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মন্ত্রী,আওয়ামীলীগগের বর্ষীয়ান নেতা প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দেয়ার পর গতকাল মঙ্গলবার শাহ নেওয়াজ মিলাদ গাজী সড়ক পথে ঢাকা থেকে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় আসেন। বিকেল ৪ টার মিলাদ গাজী নবীগঞ্জ উপজেলার বাহুবলের সীমান্তবর্তী পানিউমদা বাজারে এসে পৌছলে পূর্ব থেকে অপেক্ষমান দুই উপজেলার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নৌকা নৌকা শ্লোগানে পুরো এলাকা মুখোরিত হয়ে উঠে। পরে শত শত মটর সাইকেল বহর নিয়ে দেবপাড়া বাজারে গিয়ে পথসভায় মিলিত হন। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। এ সময় শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী দশম সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আমি আশাবাদী ছিলাম,প্রধানমন্ত্রী আমাকে মুল্যায়ন করবেন। তারই প্রতিফলন ঘটলো। নেত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।

এ জন্য প্রধানমন্ত্রীসহ মনোনয় বোর্ডেও সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান। পাশিাপাশি নবীগঞ্জ-বাহুবলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন,সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা শাহ কয়েছ গাজী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সুন্দর আলী,আহমদ আজাদ,তৌফিক আহমদ,আব্দুল মুকিত,অনু আহমেদ,নুরুজ্জামান প্রমূখ। পরে তিনি সিলেট পৌছে তাহার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর কবর জেয়ারত করেন। এ সময় তিনি হযরত শাহজালাল (র:),হযরত শাহপরান (র:) মাজার জিয়ারত শেষে রাতেই নবীগঞ্জ ফিরে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..