হত্যা করে লাশ দরজার বাইরে রেখে সবাইকে ডাকাডাকি স্ত্রী ও বড়ভায়ের

হত্যা করে লাশ দরজার বাইরে রেখে সবাইকে ডাকাডাকি স্ত্রী ও বড়ভায়ের

নাটোরের ইট ভাটা শ্রমিক ওমর ফারুক মিঠুকে তার স্ত্রী ও আপন বড় ভাই শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির দরজার বাইরে ফেলে রেখে সবাইকে ডাকাডাকি করতে থাকে। পরকীয়া জিয়য়ে রাখতে তারা এমন করেছে বলে স্বীকারোক্তি।

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয় চত্বরে ব্রিফিংয়ে একথা জানান।

তিনি জানান, ইট ভাটায় কাজ করার কারণে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয় নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামের ভাটা শ্রমিক ওমর ফারুক মিঠুকে।

অনুপস্থিতির এ সময়ে মিঠুর বড় ভাই আব্দুল কাদেরের সঙ্গে স্ত্রী আম্বিয়া বেগমের অবৈধ সম্পর্ক হয়। এ সম্পর্ক স্থায়ী করতে ৩ মে রাতে বড় ভাই ও স্ত্রী মিলে মিঠুর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়।

ঘুমিয়ে গেলে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির দরজার বাইরে ফেলে রেখে সবাইকে ডাকাডাকি করতে থাকে। তদন্তের পর পুলিশ নিহত মিঠুর স্ত্রী আম্বিয়া ও  বড় ভাই আব্দুল কাদেরকে আটক করে। পরে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পুলিশ সুপার বলেন, গতকাল সোমবার তারা আদালতের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাদের জেল হাজতে পাঠান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।