× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ধামইরহাটে সৎমায়ের পা কেটে দিলেন সন্তান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২০
সৎমায়ের পা কেটে দিলেন সন্তান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে সৎ মায়ের পা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সন্তানের বিরুদ্ধে। এই ঘটনায় মা রেহেনা বেগম (৪৫) বাদী হয়ে ধামইরহাট থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ জুন বেলা ১১ টার দিকে জমি-জমা সংক্রান্ত বিরোধ জের ধরে মৃত দলুমুদ্দীন এর বড় স্ত্রী অমিছা বেগম তার সন্তান সাইদুলসহ পরিবারের লোকজন নিয়ে দলুমুদ্দীনের ২য় স্ত্রী রেহেনার বাড়ীতে হামলা চালিয়ে ঘরের টিন ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে এবং সতীনের ছেলে সাইদুল ইসলাম রেহেনার পায়ে কোপ মারে এতে, ছোট মা রেহেনার বাম পায়ের নিচে অনেকটা অংশ কেটে যায়।

আহত রেহেনা ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন। তবে অভিযুক্ত রেহেনার সতীনের ছেলে সাইদুল ইসলাম বলেন, আমার জমিতে ছোট মা জমি জোর করে নিতে আসলে আমি তাতে বাধা দিয়েছি, এতে ঠেলাঠেলি করতে কেটে-যেতে পারে, আমি তাকে কোপ মারিনি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..