স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুনাগরিক হতে হবে, সুনাগরিকের মূল জায়গাটাই হলো শিক্ষা ব্যবস্থা। তাই সর্ব প্রথম আমাদের স্মাট শিক্ষার দরকার এবং স্মার্ট নাগরিকের কথা চিন্তা করতে হলে অবশ্যই স্মার্ট শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। শিক্ষক বলতেই আমি গুরুজন বলেই মনে করি, শিক্ষার কথা যদি চিন্তা করি তাহলে প্রথমেই ছাত্র-ছাত্রীদের সেই আদর্শেই তৈরী করতে হবে। বলেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ।
আজ শনিবার(২৮ অক্টোবর) সকাল ১০টায় নওগাঁর সাপাহারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চল এর পরিচালকের কার্যালয়ে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকদের করণীয় শীর্ষক” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, প্রফেসর মাহবুবুর রহমান শাহ, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, মো: লুৎফর রহমান জেলা শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, কলেজের অধ্যক্ষ আবু এরফান সহ আরো অনেকে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।



