মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের প্রধান পোস্ট অফিস গলির হোমিওপ্যাথিক ডাক্তার আতিয়ার রহমান পরের স্ত্রী নিয়ে উধাও হয়েছে বলে খবর পাওয়া যায়।
জানা যায় কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের বিশ্বাসপাড়ায় আতিয়ার রহমানের বাড়ি। পেশায় একজন হোমিও ডাক্তার। কামারখালী বাজার প্রধান পোস্ট অফিস গলিতে ফারুক মার্কেটে তার চেম্বার। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান আছে। বড় ছেলের বয়স ১৫ বছর এবং ছোট ছেলের বয়স ১৩ বছর। এরপরে নিজের রুগি আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়ার মোঃ হেলাল মৃধার স্ত্রী লাবনী (১৯) কে নিয়ে উধাও।
গত তিন বছর আগে লাবনীর বিবাহ হয়। তার কোলে একটি আড়াই বছরের মেয়ে আছে। তিনি গত সোমবার থেকে উধাও আছেন বলে জানা যায়। বর্তমানে ডাক্তার আতিয়ার রহমানের হোমিও চেম্বার বন্ধ। এই খবর শুনে ডাঃ আতিয়ার রহমানের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বললে তিনি বলেন, তিনি কুষ্টিয়া তার ভাগ্নি জামাই বাড়ি গেছে। তবে ফোনে একদিন কথা হয়েছে, বর্তমানে ফোন বন্ধ। তাছাড়া মোঃ হেলাল মৃধা এর বাড়িতে গিয়ে তার মার সাথে কথা বলে জানা যায়, তার বেটার বউ গত রোজার ঈদের পর তার বাপের বাড়ি মাগুরা জেলার চাদপুর গেছে। তবে শুনা যাচ্ছে গত ২৭-০৮-২০১৮ইং তারিখ সোমবারে হোমিও ডাঃ আতিয়ার রহমানের সাথে চলে গেছে।
একথা শুনে লাবনীর মায়ের নিকট ফোনে কথা বললে তিনি বলেন বাড়ীতে সুই সুতা কেনার কথা বলে বাজারে গেছে আর ফিরে আসেনি, তাই আমরা আড়পাড়া থেকে শুনেছি কামারখালী বাজারের হোমিও ডাঃ আতিয়ার রহমানের সাথে চলে গেছে। তবে এব্যাপারে কোন পক্ষই আইনি প্রক্রিয়া গ্রহন করেন নাই বলে জানা যায়।





