সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মঙ্গলবার আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত ও একজন আঞ্চলিক গভর্নরসহ ১১ জন আহত হয়েছেন। একজন পুলিশ কমান্ডার এএফপিকে একথা জানান।
ওই অঞ্চলের পুলিশ কমান্ডার হুসেন আদান জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড় হওয়া একটি গেস্ট হাউসে বিষ্ফোরণ ঘটায়।
আদান বলেন, ‘বিস্ফোরণে ভবনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্থ হয় ও এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন।’ তিনি আরো বলেন, গভর্নর আহমেদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছেন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।




