সেনা কর্মকর্তাকে জনগণের সুখ-দুঃখের সাথী হতে বললেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এবং জনগণের সুখ-দুঃখের সাথী হতে  বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন সেনা কর্মকর্তাদের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। বিশ্ব সভায় আত্মমর্যাদা দিয়ে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ১১টা ৫মিনিটে বিএমএতে সরাসরি অবতরণ করে। এরপর প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন।

২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম এসেছিলেন। ওইদিন তিনি চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান পরিদর্শন এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।