সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলে যারা মনোনয়ন পেলেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলে যারা মনোনয়ন পেলেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে(২০২১-২০২২) আওয়ামী লীগ পন্থী আইনজীবিদের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে সভাপতি পদে এবং আইনজীবী মো.আব্দুল আলিম মিয়াকে (জুয়েল) সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে।

শনিবার(১৩ ফেব্রুয়ারি) রাতে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস প্রার্থীদের নাম ঘোষণা করেন।https://thenewse.com/wp-content/uploads/Supreme-Bar-Election.jpg

এতে সভাপতি পদে এডভোকেট আবদুল মতিন খসরু এম.পি, সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যা, সহ-সভাপতি এডভোকেট মো আলী আজম, সম্পাদক এডভোকেট মো আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষঃ ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদকঃ ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি, সহ-সম্পাদকঃ এডভোকেট নুরে আলম উজ্জ্বল এবং সদস্য পদে এডভোকেট মিন্টু কুমার মন্ডল, ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ,ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন, এডভোকেট এবিএম শিবলী সালেকীন, এডভোকেট মো. সিরাজুল হক, এডভোকেট মহিউদ্দিন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান রোমান মনোনয়ন পেয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী মাসের ২য় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।