সিরামিক পণ্য রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার -বাণিজ্যমন্ত্রী

সিরামিক পণ্য রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার। বাংলাদেশের সিরামিক পণ্য বিশ^বাজারে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। উন্নত বিশ্বে বাংলাদেশের তৈরি সিরামিকের চাহিদা দিন দিন বাড়ছে। সিরামিকের গুণগতমান ও নির্মাণ শৈলী ব্যবহারকারীদের আকর্ষণ করছে। বাংলাদেশ সরকার তৈরি পোশাকের পাশাপাশি যে সকল পণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার মধ্যে অন্যতম সিরামিক পণ্য।  বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী আজ বাংলাদেশ সিরামিক ম্যান্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী  ‘সিরামিক এক্সপো-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিরামিক পণ্য তৈরির জন্য কাঁচামাল ছাড়া অত্যাধুনিক পরিবেশবান্ধব ফ্যাক্টরি, গ্যাস-বিদ্যুৎ এবং সহজলভ্য দক্ষ শ্রমিক বাংলাদেশে আছে। বিশে^র যে কোনো দেশের সাথে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। সিরামিক শিল্পকে আরো লাভজনক ও রপ্তানিমুখী করতে সরকার সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
উল্লেখ্য, এবার ২০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান প্রায় ১৫০টি ব্রান্ড নিয়ে এক্সপোতে অংশ নিয়েছে।
৫০ টিরও বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি করে আয় হচ্ছে প্রায় ৫ কোটি ডলার। বর্তমানে সিরামিক শিল্পে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এ শিল্পে দেশের প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।
বাংলাদেশ সিরামিক ম্যান্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব ইরফান উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।