× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিইসির বক্তব্যের প্রতিবাদ জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

admin
হালনাগাদ: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে’-  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা গতকাল রাঙামাটিতে বলেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের অসত্য বলছেন।

সিইসির এই বক্তব্যের প্রতিবাদ করে আজ বুধবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গত ১৮ ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তাঁর এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, একথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিএসইসহ সকল নির্বাচন কমিশনার সমান।

তিনি আরও বলেন, ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনও তাঁর কথার প্রতিবাদ করিনি। কিন্তু ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে আমি মিথ্যা কথা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত ১৭ ডিসেম্বর বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই, তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই?


এ ক্যটাগরির আরো খবর..