সালথায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সালথায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মহিলার মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিলা ওই ইউনিয়নের সোনাতন্দী পশ্চিমপাড়া গ্রামের মৃত গফুর খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃদ্ধা হালিমা বেগম ফুলবাড়িয়া বাজারের দক্ষিন পাশে অপূর্ব হোড়ের স-মিলের সামনে দিয়ে জামাই বাড়ি যাচ্ছিলেন।

এসময় হালিমা রাস্তা পারাপার করতে গেলে যদুনন্দী থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মাথা ফেটে যায়। লোকজন দৌড়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহতবস্থায় হালিমা বেগমকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর হালিমা মারা যায়। এদিকে মোটরসাইকেল চালক ঘটনা ঘটার পরেই মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

সালথা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এস.এম সিদ্দিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই হালিমা বেগমকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।